উত্তরদিনাজপুর

ইটাহার-বালুরঘাট রাজ্য সড়কে দুটি লড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২,আশঙ্কাজনক ৫

সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইটাহার বালুরঘাট রাজ্য সড়কের তিলনা মোড়ে দু’টি লড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২ আহত ৫ জন। জানা গেছে বালুরঘাট মুখী ইট বোঝাই লড়ি ও ইটাহার মুখী বালু বোঝাই লড়ি দুটির দ্রুত গতিতে যাওয়ার সময়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় ৫ জনকে ইটাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার ফলে ওই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/B0RA2NDNTpU